প্রতিষ্ঠানের ইতিহাস

শিক্ষা জাতির মেরুদণ্ড। নারী শিক্ষার মাধ্যমে একটি সমাজ প্রকৃত উন্নতির পথে অগ্রসর হতে পারে। কিন্তু বাংলাদেশের অনেক গ্রামীণ দরিদ্রপীড়িত এলাকায় এখনো নারী শিক্ষার হার খুবই কম। গাগলা এলাকা তেমনই একটি অঞ্চল, যেখানে মেয়েদের শিক্ষার সুযোগ সীমিত।
গাগলা একটি দরিদ্রপীড়িত এলাকা। এখানকার বেশিরভাগ মানুষ অশিক্ষিত ও দারিদ্র্যের শিকার। কন্যাশিশুরা অনেক সময় বিদ্যালয়ে ভর্তি হলেও নিরাপত্তা ও সামাজিক বাধার কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দেয়। আলাদা কোনো বালিকা বিদ্যালয় না থাকায় মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ ছিল না বললেই চলে। নারী শিক্ষার অভাবে সমাজে দারিদ্র্য, অশিক্ষা, বাল্যবিবাহ ও সামাজিক বৈষম্য বেড়েই চলে। একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে মেয়েরা নিরাপদে পড়াশোনা করতে পারবে,শিক্ষিত নারী গড়ে উঠবে যারা পরিবার ও সমাজে সচেতনতা ছড়াবে, বাল্যবিবাহের হার কমবে , ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার আলো পাবে, শিক্ষিত নারী সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে,...read more

সভাপতি

Principal's Message জনাব মোঃ আব্দুস সামাদ

শিক্ষা বিস্তারে ”গাগলা বালিকা বহুমূখী উচ্চ বিদ্যালয়” একটি সুপরিচিত নাম। ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠ থেকে দীর্ঘদিন ধরে সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে ছাত্রীবৃন্দ ছড়িয়ে পড়ছে সমগ্র দেশে। মান সম্পন্ন শিক্ষাদান শুধু নয়, আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রেও এ প্রতিষ্ঠানের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষা বিস্তারে গাগলা বালিকা বহুমূখী উচ্চ বিদ্যলয়, যে সমুজ্জ্বল ভাবমূর্তি তৈরী করেছে তার নেপথ্যে রয়েছে সম্মানিত শিক্ষকমন্ডলীর নিরলস শ্রম ও আন্তরিক প্রয়াস। ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মচারী ও প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নতি ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সর্বাত্মক সমর্থক অব্যাহত থাকবে। 

প্রধান শিক্ষক

Principal's Message জনাব মোঃ ইউনুছ আলী সরকার

         

নারীরা আমাদের সমাজের তথা পরিবারের একটা অন্যতম অংশ। যে সমাজে নারী শিক্ষার হার নিম্নমুখী সে সমাজের উন্নয়ন নিম্নমুখী। তাই শিক্ষিত নারী ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। সুতরাং নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম, কারণ এটি সমাজের অগ্রগতি,দারিদ্র্য বিমোচন, লিঙ্গ সমতা প্রতিষ্ঠতা এবং অথনৈতিক উন্নয়নে সহায়ক। শিক্ষিত নারীরা তাদের পরিবার ও সমাজের ইতিবাচক পরিবর্তন  আনতে পারে এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠত হয় গাগলা বালিকা বহুমূখী উচ্চ বিদ্যলয়।বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ । এ প্রযুক্তির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনার জ্ঞানকে বাস্তবমুখী ও যুগোপযোগী শিক্ষাদানের জন্য গাগলা বালিকা বহুমুখী...read more